August 27, 2026, 8:12 am
শিরোনাম:
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান সালাহউদ্দিন আহমদের রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ মাদক সেবন বাধা দেয়ায় রংপুরে শিক্ষকসহ একই পরিবারের ৪ জন হত্যা ইমাম-মুয়াজ্জিনের সম্মানি ভাতা নিয়ে ‘আর্থিক লেনদেনের’ অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে হচ্ছে ২৩ তম রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুল-অলির লড়াই আজ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকার সড়কে আজ নামছে নারীদের জন্য ‘পিংক বাস চালক-কন্ডাক্টরও নারী

যৌতুকের জন্য স্ত্রীকে ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যা

সৌরভ উজ্জামান,ঢাকা

চট্টগ্রামে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, যৌতুকের অভিযোগ

সৌরভ উজ্জামান,ঢাকা

চট্টগ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম সুমাইয়া জাহান প্রমি। এ ঘটনায় তার স্বামী আনাসের বিরুদ্ধে যৌতুকের দাবির অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই প্রমির ওপর বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ঘটনার দিনও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয় বলে জানা গেছে।

পরবর্তীতে প্রমিকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; বরং তাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে, স্বামীর পরিবার ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে



ফেসবুকে আমরা