April 12, 2026, 8:33 pm
শিরোনাম:
হারাগাছার নবীজন মার্কেটে নতুন দোকানে টিন কেটে চুরি, নগদ টাকা ও মোবাইল লুট রাজশাহীতে “ফুয়েল ম্যানেজমেন্ট”অ্যাপে জ্বালানি তেল সরবরাহ শুরু যৌতুকের জন্য স্ত্রীকে ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যা পাহাড়ি উৎসব ও নববর্ষে সম্প্রীতির বার্তা দিলেন তারেক রহমান ওয়াদা ভাঙল বিএনপি, নাহিদের তোপে কোণঠাসা ক্রিকেট বয়কটের আহ্বান: রাষ্ট্রের অর্থ অপচয় নিয়ে প্রশ্ন তুললেন সাওদা সুমি  সংসদে আইনমন্ত্রীকে খোচা মেরে বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন এমপি আক্তার হোসেন। রুমিন-জুনায়েদ রাফেসহ অর্ধশতাধিক নেতাকর্মি এনসিপিতে যোগদান, ধারণা করছেন এমপি আখতার হোসেন। শেরপুর-৩ আসনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াতে ইসলামীর। রংপুরের জুলাই যোদ্ধা আবু সাঈদ হত্যা মামলার রায়: দুই আসামির মৃত্যুদণ্ড,

রাজশাহীতে “ফুয়েল ম্যানেজমেন্ট”অ্যাপে জ্বালানি তেল সরবরাহ শুরু

সৌরভ উজ্জামান,ঢাকা

রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু, নিয়ন্ত্রিত তেল সরবরাহ শুরু

সৌরভ উজ্জামান,ঢাকা

রাজশাহী জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আনতে “ফুয়েল ম্যানেজমেন্ট” অ্যাপের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) জেলার একটি পেট্রোল পাম্পে এই অ্যাপের উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মোটরসাইকেল চালকদের একটি নির্দিষ্ট ব্যবস্থার আওতায় এনে অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হবে। প্রতিটি মোটরসাইকেলকে রেজিস্ট্রেশনের আওতায় এনে এই অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হবে।

তিনি আরও জানান, রেজিস্ট্রেশন ছাড়া কোনো মোটরসাইকেলকে তেল সরবরাহ করা যাবে না। একইসঙ্গে একবার তেল নেওয়ার পর পরবর্তী পাঁচ দিনের আগে পুনরায় তেল নেওয়ার সুযোগ থাকবে না।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত ফুয়েল কার্ড ও অ্যাপের নিয়ম মেনে সকল মোটরসাইকেল চালককে তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। এতে করে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় থাকবে এবং অপব্যবহার কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নতুন এই ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা বাড়বে বলে মত দেন।



ফেসবুকে আমরা