November 2, 2026, 9:52 am
শিরোনাম:
রাজশাহীতে ১৬ বছর বয়সী কিশোরী নিখোঁজ, থানায় জিডি মানবসেবার প্রত্যয়ে ‘বিদায়ী উপহার ফাউন্ডেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন পার্বতীপুরে পুকুরে নামিয়ে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ : মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আটক ​ ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত, তরুণী হাসপাতালে পার্বতীপুরে বজ্রনিরোধক ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২ পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ মানববন্ধন, মিছিল ও মাদকবিরোধী কমিটি—তারপরও বন্ধ হচ্ছে না গাঁজা বিক্রি বদরগঞ্জে ট্রেন লাইনচুত্য, চরম দূর্ভোগে যাত্রীরা জামায়াতের আমিরের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যাচারের অভিযোগ রাশেদ খাঁনের

মানবসেবার প্রত্যয়ে ‘বিদায়ী উপহার ফাউন্ডেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

সৌরভ উজ্জামান

মানবসেবার প্রত্যয়ে ‘বিদায়ী উপহার ফাউন্ডেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

সৌরভ উজ্জামান,রংপুর

মানবতার সেবায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে রংপুরের গংগাচড়া উপজেলায় ‘বিদায়ী উপহার ফাউন্ডেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রাতে উপজেলার মর্নেয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আনন্দবাজার-সংলগ্ন এলাকায় স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ফাউন্ডেশনটির অন্যতম প্রধান উদ্যোগ হলো, কোনো ব্যক্তি মারা গেলে তাঁর পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে যেন দাফন-কাফনের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে সমস্যা না হয়, সে জন্য বিনামূল্যে যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা। পাশাপাশি অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক সমস্যা মোকাবিলা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা রাখে সংগঠনটি।

স্থানীয় একদল উদ্যমী যুবকের উদ্যোগে গড়ে ওঠা এই ফাউন্ডেশনের লক্ষ্য হলো, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা এবং সমাজের অসহায় মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। উদ্যোক্তারা মনে করেন, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

ফাউন্ডেশনটির এ উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান, প্রবাসী, তরুণ সমাজ ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সবার সামান্য সহযোগিতাও অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সহযোগিতার আহ্বান

‘বিদায়ী উপহার ফাউন্ডেশন’-এর মানবিক কার্যক্রম পরিচালনায় আপনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার আর্থিক সহায়তা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

বিকাশ ও নগদ (পার্সোনাল): ০১৭৬৭৬১৩৯২৩

প্রয়োজনে যোগাযোগ:

০১৭০৬০৯৯৪০৮

০১৮৬২৭৫৫৩৯১

মানুষের কল্যাণে এগিয়ে আসুন, মানবতার পাশে দাঁড়ান। সম্মিলিত উদ্যোগে গড়ে উঠুক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি সমাজ।



ফেসবুকে আমরা