November 15, 2026, 3:06 pm
শিরোনাম:
কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের হারাগাছ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই পর্যাপ্ত জনবল, ব্যাহত চিকিৎসাসেবা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় ঐক্যের আহ্বান রংপুরে নাস্তার প্রলোভনে বাক্‌প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের অভিযোগ, ৬১ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৬ বছর বয়সী কিশোরী নিখোঁজ, থানায় জিডি মানবসেবার প্রত্যয়ে ‘বিদায়ী উপহার ফাউন্ডেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন পার্বতীপুরে পুকুরে নামিয়ে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ : মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আটক ​ ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত, তরুণী হাসপাতালে পার্বতীপুরে বজ্রনিরোধক ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

আইয়ুব আলী

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

আইয়ুব আলী। রংপুর
রংপুরের কাউনিয়ায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সাইফুল ইসলাম প্রাণ-আরএফএল কোম্পানির একজন ডিলার ছিলেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ার ভেলুপাড়া বাজার সংলগ্ন একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজার সংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় কোম্পানির একটি সভায় যোগ দিতে মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে রংপুরের উদ্দেশে রওনা হন সাইফুল ইসলাম। পথে ভেলুপাড়া বাজার সংলগ্ন ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



ফেসবুকে আমরা