সৌরভ উজ্জামান,
রাজশাহীর চন্দ্রিমা থানার ভদ্রা এলাকা থেকে ইশরাত জাহান আতিয়া (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ কিশোরীর বাবা মো. আজিজুল ইসলাম চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানায় করা জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ভদ্রা এলাকা থেকে নিখোঁজ হয় ইশরাত জাহান আতিয়া। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ কিশোরীর বাবার নাম মো. আজিজুল ইসলাম। মেয়ের সন্ধান না পেয়ে ওই দিনই তিনি চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি করেন।
কোনো সহৃদয় ব্যক্তি ইশরাত জাহান আতিয়ার সন্ধান পেলে ০১৭২৫০১৮৬৭৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।