June 22, 2026, 6:24 pm
শিরোনাম:
সোশ্যাল মিডিয়ায় এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের সমালোচনা, পাল্টা মন্তব্যে নতুন বিতর্ক মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খুলনা বিভাগীয় সমাবেশ পৌঁছেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন এমপি আব্দুল মুনতাকিম জামাত সংসদ সদস্য পটিয়ায় অপহৃত শিশু জায়হানের বস্তাবন্দি লাশ উদ্ধার, একই পরিবারের ৫ সদস্য আটক বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ সরকার গঠনের পর খাল খননের মহোৎসব, নেই স্বচ্ছ জবাবদিহিতা: আখতার হোসেন হিজরি নববর্ষ ১৪৪৮: দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইস্ট লন্ডনে হাসনাত আব্দুল্লাহর সভার সামনে বিক্ষোভ ও ডিম নিক্ষেপ, উত্তেজনা রাজবাড়ীতে জামায়াত কর্মীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

জাপানে বাংলাদেশ দূতাবাসে ডা. শফিকুর রহমান, প্রবাসী ইস্যুতে গুরুত্বপূর্ণ মতবিনিময়

আইয়ুব আলী

জাপানে বাংলাদেশ দূতাবাসে ডা. শফিকুর রহমান, প্রবাসী ইস্যুতে গুরুত্বপূর্ণ মতবিনিময়

আইয়ুব আলী। রংপুর
জাপানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সার্বিক পরিস্থিতি, সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ ৭ মে, বৃহস্পতিবার জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীসহ দূতাবাসের কর্মকর্তারা। পরে তারা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
মতবিনিময় সভায় জাপানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং শিক্ষা ও প্রযুক্তিখাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় ডা. শফিকুর রহমান দূতাবাসের সার্বিক কার্যক্রম, প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান এবং তাদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জাপানে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থরক্ষা, সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দূতাবাসের চলমান কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। পাশাপাশি জাপানে দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পরে মাননীয় বিরোধীদলীয় নেতা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।



ফেসবুকে আমরা